৬/১৩১. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৮৫১ - সাতটি সামাজিক আমলের নির্দেশ

সালাম দেওয়ার গুরুত্ব ও তা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ

আল্লাহ বলেছেন,﴾يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدْخُلُواْ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهْلِهَا ﴿ [النور: ٢٧]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না।” (সূরা নূর ২৭ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾ فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ ﴿ [النور: ٦١]অর্থাৎ “যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এ হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র অভিবাদন।” (সূরা নূর ৬১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾ وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ ﴿ [النساء: ٨٦]অর্থাৎ “যখন তোমাদেরকে অভিবাদন করা হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন কর অথবা ওরই অনুরূপ কর।” (সূরা নিসা ৮৬ আয়াত)তিনি আরো বলেছেন,﴾ هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ٢٤ إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ ﴿ [الذاريات: ٢٤، ٢٥]অর্থাৎ “তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম।’ উত্তরে সে বলল, ‘সালাম।’” (সূরা যারিয়াত ২৪-২৫ আয়াত)

সালাম প্রচারসহ সাতটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৮৫১

وَعَنْ أَبي عُمَارَةَ البَرَاءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ ﷺ ﷺ بِسَبْعٍ: بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَصْرِ الضَّعِيفِ، وَعَوْنِ المَظْلُومِ، وَإفْشَاءِ السَّلاَمِ، وَإبْرَارِ المُقسِمِ. متفقٌ عَلَيْهِ، هَذَا لفظ إحدى روايات البخاري

আবূ উমারা বারা ইবনে আযেব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ’রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সাতটি (কর্ম করতে) আদেশ করেছেনঃ(১) রোগী দেখতে যাওয়া,(২) জানাযার অনুসরণ করা,(৩) হাঁচির জবাব দেওয়া,(৪) দুর্বলকে সাহায্য করা,(৫) নির্যাতিত ব্যক্তির সাহায্য করা,(৬) সালাম প্রচার করা, এবং(৭) শপথকারীর শপথ পুরা করা।’ (বুখারী-মুসলিম) [১]

সহীহুল বুখারী ১২৩৯, ২৪৪৫, ৫১৭৫, ৫৬৩৫, ৫৬৬০, ৫৮৩৮, ৫৮৪৯, ৫৮৬৩, ৬২২২, ৬২৩৫, ৬৬৫৪, মুসলিম ২০৬৬, তিরমিযী ১৭৬০, ২৮০৯, নাসায়ী ১৯৩৯, ৩৭৭৮, ৫৩০৯, ইবনু মাজাহ ২১১৫ আহমাদ ১৮০৩৪, ১৮০৬১, ১৮১৭০

রিয়াদুস সালেহীন হাদিস ২/৮৫১-এর সারসংক্ষেপ

মূল বিষয়: সামাজিক আদব। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাতটি কাজের আদেশ দিয়েছেন। এগুলো হলো রোগী দেখতে যাওয়া, জানাযার অনুসরণ করা, হাঁচির জবাব দেওয়া, দুর্বলকে সাহায্য করা, নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা, সালাম প্রচার করা এবং শপথকারীর শপথ পূরা করা। এই তালিকা দেখলে বোঝা যায়, ইসলামী জীবন শুধু ব্যক্তিগত আমল নয়; মানুষের পাশে দাঁড়ানোও এর অংশ। রোগী, দুর্বল, মজলুম—যারা সাহায্যের বেশি প্রয়োজন অনুভব করে, তাদের কথা এখানে এসেছে। একই সঙ্গে সালাম প্রচারকে সামাজিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে রাখা হয়েছে। এই হাদিস মুসলিম সমাজে সহমর্মিতা, সৌজন্য ও দায়িত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগী দেখতে যাওয়া ইসলামী আদবের অংশ।
  • দুর্বল ও নির্যাতিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে বলা হয়েছে।
  • সালাম প্রচার সামাজিক সম্পর্ক সুন্দর করে।
  • জানাযার অনুসরণ ও হাঁচির জবাব দেওয়াও গুরুত্বপূর্ণ আদব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন