৬/১৩৫. অধ্যায়ঃ
নিজ গৃহে প্রবেশ করার সময় সালাম দেওয়া উত্তম
আল্লাহ বলেন,﴿فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ ﴾ [النور: ٦١]অর্থাৎ “যখন তোমরা গৃহে প্রবেশ করবে তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে।” (সূরা নূর ৬১ আয়াত)
রিয়াদুস সলেহিন : ১/৮৬৬
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৮৬৬
وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: يَا بُنَيَّ، إِذَا دَخَلْتَ عَلَى أهْلِكَ، فَسَلِّمْ، يَكُنْ بَرَكَةً عَلَيْكَ، وَعَلَى أهْلِ بَيْتِكَ . رواه الترمذي، وقال: حديث حسن صحيح
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’হে বৎস! তোমার বাড়িতে যখন তুমি প্রবেশ করবে, তখন সালাম দাও, তাহলে তোমার ও তোমার পরিবারের জন্য তা বরকতময় হবে।’’ (ইমাম তিরমিযী হাসান সহীহ বলেছেন)[১]
তিরমিযী ২৬৯৮ হাদিসটি যঈফ, এর সনদে আলী ইবনে যায়েদ ইবনে জাদআন আছে, যিনি দুর্বল রাবী
