৬/১৪০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৮৭৭ - সালাম দিয়ে অনুমতি চাওয়া

বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ ও তার আদব-কায়দা

মহান আল্লাহ বলেন,﴾يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدْخُلُواْ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهْلِهَا ﴿ [النور: ٢٧]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না।” (সূরা নূর ২৭ আয়াত)তিনি আরো বলেন,﴾وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَ‍ٔۡذِنُواْ كَمَا ٱسۡتَ‍ٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ﴿ [النور: ٥٩]অর্থাৎ “তোমাদের শিশুরা বয়ঃপ্রাপ্ত হলে তারাও যেন তাদের বয়োজ্যেষ্ঠদের মত (সর্বদা) অনুমতি প্রার্থনা করে।” (সূরা নূর ৫৯ আয়াত)

সালাম দিয়ে অনুমতি চাওয়ার পদ্ধতি: ঘরে প্রবেশের সুন্দর নিয়ম

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৮৭৭

وَعَنْ رِبْعِيِّ بنِ حِرَاشٍ، قَالَ: حَدَّثَنَا رَجُلٌ مِنْ بَنِي عَامِرٍ أنَّهُ اسْتَأذَنَ عَلَى النَّبِيِّ ﷺ وَهُوَ فِي بَيتٍ، فَقَالَ: أَأَلِجُ؟ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ لِخَادِمِهِ: «أُخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الاِسْتِئذَانَ، فَقُلْ لَهُ: قُلِ: السَّلاَمُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ ؟» فَسَمِعَهُ الرَّجُلُ، فَقَالَ: السَّلامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟ فَأذِنَ لَهُ النَّبِيُّ ﷺ فَدَخَلَ. رواه أَبُو داود بإسناد صحيح

রিব্‌য়ী ইবনে হিরাশ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন বনু ’আমেরের একটা লোক আমাকে হাদীস বর্ণনা করেছেন যে, সে একদা নবী (ﷺ) এর নিকট (প্রবেশ) অনুমতি চাইল। তখন তিনি বাড়িতে উপস্থিত ছিলেন। সুতরাং সে নিবেদন করল, ’আমি কি প্রবেশ করব?’ রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় খাদেমকে বললেন, ’বাইরে গিয়ে এই লোকটিকে অনুমতি গ্রহণের পদ্ধতি শিখিয়ে দাও এবং তাকে বল, তুমি বল ’আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করব?’ সুতরাং লোকটা ঐ কথা শুনতে পেয়ে বলল, ’আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করব?’ অতঃপর নবী (ﷺ) তাকে অনুমতি দিলেন এবং সে প্রবেশ করল। (আবু দাঊদ, বিশুদ্ধ সূত্রে) [১]

আবূ দাউদ ৫১৭৭, আহমাদ ২২৬১৭

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৮৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার ভাষা শেখানো হয়েছে। এক ব্যক্তি নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলল, আমি কি প্রবেশ করব? তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খাদেমকে বললেন, বাইরে গিয়ে তাকে অনুমতি গ্রহণের পদ্ধতি শেখাও। তাকে বলো, সে যেন বলে, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করব? লোকটি শুনে ঠিক সেই কথাই বলল, তারপর নবীজি তাকে অনুমতি দিলেন এবং সে প্রবেশ করল। এখানে শিক্ষা হলো, অনুমতি চাওয়ার আগে সালাম দেওয়া সুন্দর আদব। শুধু ঢোকার ইচ্ছা জানানো যথেষ্ট নয়; সালাম দিয়ে শান্তির দোয়া করা এবং তারপর অনুমতি চাওয়া উত্তম পদ্ধতি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রবেশের আগে সালাম দিয়ে অনুমতি চাওয়া উচিত।
  • ভুল পদ্ধতি হলে তা শেখানো ও শেখা দরকার।
  • অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করা ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন