৬/১৪১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৭৯ - পরিচয় দিয়ে প্রবেশের আদব
অনুমতি প্রার্থীর জন্য এটা সুন্নত যে, যখন তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কে? তখন সে নিজের পরিচিত নাম বা উপনাম ব্যক্ত করবে। আর উত্তরে ‘আমি’ বা অনুরূপ শব্দ বলা অপছন্দনীয়
পরিচয় দিয়ে প্রবেশের আদব: মি’রাজের দরজায় জিজ্ঞাসা ও জবাব
রিয়াদুস সালেহীন : ১/৮৭৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৮৭৯
وَعَنْ أَنَسٍ رضي الله عنه فِي حَدِيثِهِ الْمَشْهُورِ فيِ الإسرَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: ثُمَّ صَعَدَ بِي جِبْرِيلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَاسْتَفْتَحَ، فَقِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، ثُمَّ صَعَدَ إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَاسْتَفْتَحَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيل، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ وَالثَّالِثَةِ وَالرَّابِعَةِ وَسَائِرِهنَّ وَيُقَالُ فِي بَابِ كُلِّ سَمَاءٍ: مَنْ هَذَا؟ فَيَقُولُ: جِبْريلُ. متفقٌ عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) হতে মি’রাজ সম্পর্কিত তাঁর সুদীর্ঘ হাদীস বর্ণিত হয়েছে; তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’.... অতঃপর জিবরীল (আঃ) আমাকে সঙ্গে নিয়ে নিকটবর্তী (প্রথম) আসমানে চড়লেন এবং তার (দরজা) খোলার আবেদন করলেন। তখন জিজ্ঞাসা করা হল, ’আপনি কে?’ জিবরীল বললেন, ’জিবরীল।’ জিজ্ঞাসা করা হল, ’আপনার সাথে কে?’ তিনি বললেন, ’মুহাম্মাদ।’ (এভাবে) তৃতীয়, চতুর্থ তথা বাকি সব আসমানে প্রত্যেক প্রবেশ-দ্বারে জিজ্ঞাসা করা হল ’আপনি কে?’ আর জিবরীল উত্তর দিলেন, ’জিবরীল।’ (বুখারী-মুসলিম) [১]
সহীহুল বুখারী ৩২০৭, ৩৩৯৩, ৩৪৩০, ৩৮৮৭, মুসলিম ১৬২, ১৬৪, তিরমিযী ৩৩৪৬, নাসায়ী ৪৪৮, আহমাদ ১৭৩৭৮, ১৭৩৮০
রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মি’রাজের দীর্ঘ ঘটনার একটি অংশ এসেছে। জিবরীল (আঃ) নবীজি (صلى الله عليه وسلم)-কে নিয়ে প্রথম আসমানে উঠলেন এবং দরজা খোলার আবেদন করলেন। তখন জিজ্ঞাসা করা হলো, আপনি কে? তিনি বললেন, জিবরীল। জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মাদ। এরপর অন্য আসমানগুলোর দরজাতেও অনুরূপভাবে পরিচয় জানতে চাওয়া হলো। এখানে মূল শিক্ষা হলো, প্রবেশের আগে পরিচয় দেওয়া একটি আদব। কেউ দরজায় এলে তার পরিচয় জানতে চাওয়া এবং স্পষ্টভাবে জবাব দেওয়া স্বাভাবিক ও সুন্দর পদ্ধতি। এই বর্ণনায় সালাম অধ্যায়ের সঙ্গে অনুমতি ও পরিচয়ের বিষয়টি সুন্দরভাবে যুক্ত হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রবেশের আগে পরিচয় জানা ও দেওয়া গুরুত্বপূর্ণ আদব।
- দরজায় প্রশ্ন হলে স্পষ্টভাবে নিজের পরিচয় বলা উচিত।
- অনুমতি চাওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা ও ভদ্রতা দরকার।
