১/১০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৮ - ফিতনার আগে নেক কাজে দ্রুততা

শুভকাজে প্রতিযোগিতা ও শীঘ্র করা এবং পুণ্যকামীকে পুণ্যের প্রতি তৎপরতার সাথে নির্দ্বিধায় সম্পাদন করতে উৎসাহিত করা

আল্লাহ তাআলা বলেন, [ البقرة : ١٤٨ ] ﴾ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ﴿অর্থাৎ, অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর। (সূরা বাক্বারাহ ১৪৮ আয়াত)তিনি আরো বলেছেন,﴾ وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ ﴿অর্থাৎ, তোমরা প্রতিযোগিতা (ত্বরা) কর, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবংবেহেশ্তের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (সূরা আলে ইমরান ১৩৩ আয়াত)

ফিতনার আগে নেক কাজ: সময় থাকতে সৎকর্মে এগিয়ে যাও

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৮৮

فالأول: عن أبي هريرة رضي الله عنه أن رسول الله ﷺ قال: «بادروا بالأعمال فتناً كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافراً ويمسي مؤمنا ويصبح كافراً، يبيع دينه بعرض من الدنيا» (رواه مسلم).

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ তা’আলা বলেন, ﴿ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ ﴾ [البقرة: ١٤٨] অর্থাৎ এতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর। (সূরা বাক্বারাহ ১৪৮ আয়াত)তিনি আরো বলেছেন, ﴿ ۞وَسَارِعُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ ١٣٣ ﴾ [ال عمران: ١٣٣] অর্থাৎ “তোমরা প্রতিযোগিতা (ত্বরা) কর, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশ্তের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।” (সূরা আলে ইমরান ১৩৩ আয়াত)এ বিষয়ে হাদীসসমূহ নিম্নরূপঃ- তোমরা অন্ধকার রাতের টুকরো সমূহের মত (যা একটার পর একটা আসতে থাকে এমন) ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত করে ফেল। মানুষ সে সময়ে সকালে মু’মিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মু’মিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে। নিজের দ্বীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে।[১]

মুসলিম ১১৮, তিরমিযী ২১৯৫, আহমাদ ৭৯৭০, ৮৬৩১, ৮৮২৯

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নেক কাজে দ্রুততা এবং ফিতনা থেকে সাবধান থাকার শিক্ষা আছে। আগে আয়াতে সৎকর্মে প্রতিযোগিতা ও আল্লাহর ক্ষমার দিকে দ্রুত এগোনোর কথা এসেছে। এরপর হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, অন্ধকার রাতের টুকরোর মতো ফিতনা আসার আগে নেক আমল করে ফেল। সেই সময় মানুষের অবস্থা দ্রুত বদলে যেতে পারে—সকালে মুমিন, সন্ধ্যায় কাফের; বা সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কেউ দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে দ্বীন বিক্রি করে দিতে পারে। তাই এই হাদিস ভয় দেখিয়ে থামিয়ে দেয় না; বরং সময় থাকতে ঈমান ও নেক আমলে মন দেওয়ার ডাক দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফিতনা আসার আগে নেক কাজে দ্রুত হওয়া দরকার।
  • দুনিয়ার স্বার্থের জন্য দ্বীনকে দুর্বল করা বিপজ্জনক।
  • মানুষের ঈমানের অবস্থা বদলাতে পারে—তাই সতর্ক থাকা দরকার।
  • সৎকর্মে দেরি করা সবসময় নিরাপদ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন