৬/১৪২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৮৮৪ - হাঁচির দোয়া ও জবাবের সঠিক নিয়ম

যে হাঁচি দিবে সে আলহামদু লিল্লাহ বললে তার উত্তর দেওয়া মুস্তাহাব। নচেৎ তা অপছন্দনীয়। হাঁচির উত্তর দেওয়া, হাঁচি ও হাই তোলা সম্পর্কিত আদব-কায়দা

হাঁচির দোয়া: আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ ও ইয়াহদীকুমুল্লাহ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৮৮৪

وَعَنْه، عَنِ النَّبِيِّ ﷺ، قَالَ: «إِذَا عَطَسَ أحَدُكُمْ فَلْيَقُلْ: اَلحَمْدُ للهِ، وَلْيَقُلْ لَهُ أخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ الله. فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللهُ، فَليَقُلْ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ». رواه البخاري

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’যখন তোমাদের কেউ হাঁচবে, তখন সে যেন বলে, ’আলহামদু লিল্লাহ।’ (তা শুনে) তার ভাই বা সাথীর বলা উচিত, ’য়্যারহামুকাল্লাহ।’ সুতরাং যখন জবাবে ’য়্যারহামুকাল্লাহ’ বলবে, তখন যে (হাঁচি দিয়েছে) সে বলবে, ’য়্যাহদীকুমুকাল্লাহু অ য়্যুস্লিহু বালাকুম।’ (অর্থাৎ আল্লাহ তোমাদেরকে সুপথ দেখান ও তোমাদের অন্তর সংশোধন করে দেন।)’’ (বুখারী) [১]

সহীহুল বুখারী ৬২২৪, আবূ দাউদ ৫০৩৩, আহমাদ ৮৪১৭

রিয়াদুস সালেহীন হাদিস ২/৮৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাঁচির দোয়া ও জবাবের পূর্ণ একটি ধারা শেখানো হয়েছে। কেউ হাঁচি দিলে সে বলবে আলহামদু লিল্লাহ। তার ভাই বা সাথী শুনে বলবে ইয়ারহামুকাল্লাহ। এরপর হাঁচিদাতা বলবে—ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে সুপথ দেখান এবং তোমাদের অবস্থা ভালো করে দিন। এতে বোঝা যায়, ছোট একটি দৈনন্দিন ঘটনার মধ্যেও ইসলামে আল্লাহর প্রশংসা ও পরস্পরের জন্য দোয়ার শিক্ষা আছে। হাদিসটি আমাদের শেখায়, হাঁচির জবাব শুধু ভদ্রতা নয়; এটি ভালো কথা, দোয়া এবং মুসলিম ভাইয়ের প্রতি সুন্দর আচরণের অংশ। এখানে অতিরিক্ত কোনো শর্ত নয়, বরং বলা কথাগুলোই মূল শিক্ষা। তাই হাঁচির সময় বলা শব্দগুলো মুখস্থ রাখলে দৈনন্দিন জীবনে এই সুন্নত আদব সহজে পালন করা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাঁচির পর প্রথমে আলহামদুলিল্লাহ বলা হয়।
  • শ্রোতা ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করবে।
  • জবাব পাওয়ার পর হাঁচিদাতা হিদায়াত ও সংশোধনের দোয়া করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন