৬/১৪৩. অধ্যায়ঃ
সাক্ষাৎকালীন আদব - সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখ হওয়া, সৎ ব্যক্তির হাত চুমা, নিজ সন্তানকে স্নেহভরে চুমা দেওয়া, সফর থেকে আগত ব্যক্তির সাথে মু‘আনাকা (কোলাকুলি) করা মুস্তাহাব। আর (কারোর সম্মানার্থে) সামনে মাথা নত করা মাকরূহ।
রিয়াদুস সলেহিন : ৪/৮৯৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/৮৯৩
وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، الرَّجُلُ مِنَّا يَلْقَى أخَاهُ، أَوْ صَدِيقَهُ، أَيَنحَنِي لَهُ؟ قَالَ: « لاَ » . قَالَ: أفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ ؟ قَالَ: « لاَ » قَالَ: فَيَأخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ ؟ قَالَ: « نَعَمْ . رواه الترمذي، وقال: حديث حسن
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একটা লোক বলল, ’হে আল্লাহর রাসূল! আমাদের মধ্য থেকে কোন লোক তার ভাইয়ের সাথে কিংবা তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথা নত করবে?’ তিনি বললেন, ’’না।’’ সে বলল, ’তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমা দেবে?’ তিনি বললেন, ’’না।’’ সে বলল, ’তাহলে কি তার হাত ধরে তার সঙ্গে মুসাফাহা করবে?’ তিনি বললেন, ’’হ্যাঁ।’’ (তিরমিযী-হাসান) [১]
তিরমিযী ২৭২৮, ইবনু মাজাহ ৩৭০২
