৬/১৪৩. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৭/৮৯৬ - জায়দকে কোলাকুলি ও চুম্বনের ঘটনা
সাক্ষাৎকালীন আদব - সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখ হওয়া, সৎ ব্যক্তির হাত চুমা, নিজ সন্তানকে স্নেহভরে চুমা দেওয়া, সফর থেকে আগত ব্যক্তির সাথে মু‘আনাকা (কোলাকুলি) করা মুস্তাহাব। আর (কারোর সম্মানার্থে) সামনে মাথা নত করা মাকরূহ।
স্নেহময় সাক্ষাৎ: যায়দ (রা.)-কে কোলাকুলি ও চুম্বনের হাদিস
রিয়াদুস সালেহীন : ৭/৮৯৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/৮৯৬
وعن عائشة رضي الله عنها قالت: قَدم: زَيْدُ بُن حَارثة المدينة ورسول الله ﷺفي بَيْتي فأتَاهُ فَقَرَعَ الباب. فَقَام إليهْ النبي ﷺ يَجُرُّ ثوْبَهُ فاعتنقه وقبله » رواه الترمذي وقال: حديث حسن.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যাইদ ইবনু হারিসা (রাঃ) মদ্বীনায় এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে ছিলেন। যাইদ (দেখা করার জন্য) তাঁর কাছে এলেন এবং দরজায় টোকা মারলেন। নিজের কাপড় টানতে টানতে উঠে গিয়ে নবী (ﷺ) তাঁর সাথে কোলাকুলি করলেন এবং তাঁকে চুমা দিলেন। (তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন)[১]
আমি (আলবানী) বলছি : হাদীসটির সনদের মধ্যের বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু ইসহাক আন্ আন্ করে বর্ণনা করেছেন। আর তিনি হচ্ছেন প্রসিদ্ধ মুদাল্লিস (দোষ গোপন করে) বর্ণনাকারী। উল্লেখ্য শাইখ আলবানী ‘‘দিফা‘ আনিল হাদীসিন নাবাবী অস সীরাহ্’’ গ্রন্থে (নং ১০) বলেছেনঃ এর সনদে ধারাবাহিকভাবে তিনজন দুর্বল বর্ণনাকারী রয়েছেন। এ কারণেই হাফিয যাহাবী বলেছেনঃ হাদীসটি মুনকার। তিরমিযী ২৭৩২।
রিয়াদুস সালেহীন হাদিস ৭/৮৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে যায়দ ইবনু হারিসা (রা.) মদীনায় আসার একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তখন আয়িশা (রা.)-এর ঘরে ছিলেন। যায়দ (রা.) দরজায় টোকা দিলে নবী (صلى الله عليه وسلم) নিজের কাপড় টানতে টানতে উঠে গেলেন, তাঁর সঙ্গে কোলাকুলি করলেন এবং তাঁকে চুমা দিলেন। এখানে মূল শিক্ষা হলো, প্রিয় মানুষ বা ঘনিষ্ঠ সাথীর আগমনে স্নেহ প্রকাশ করা যায়। তবে এটিও একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা; সব সাক্ষাতের একমাত্র নিয়ম নয়। এই হাদিসে দরজায় টোকা, দেখা করতে আসা, উঠে যাওয়া, কোলাকুলি ও চুমার কথা এসেছে। তাই ব্যাখ্যাও সেই সীমার মধ্যেই রাখা উচিত। এতে বোঝা যায়, কখনও বিশেষ সম্পর্ক ও আগমনের আনন্দে স্নেহ প্রকাশ করা বর্ণনায় এসেছে। বর্ণনায় দরজায় টোকা দেওয়ার কথাও আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘনিষ্ঠ জনের আগমনে স্নেহ প্রকাশের ঘটনা এসেছে।
- দরজায় টোকা দিয়ে দেখা করার আদব দেখা যায়।
- নির্দিষ্ট ঘটনার বাইরে অতিরিক্ত নিয়ম বানানো ঠিক নয়।
