৭/১৪৫. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯০৬ - ক্ষত ও ফোঁড়ার দোয়া

অসুস্থ মানুষের জন্য যে সব দো‘আ বলা হয়

ক্ষত ও ফোঁড়ার দোয়া: আল্লাহর নামে আরোগ্য প্রার্থনা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৯০৬

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أنَّ النَّبيَّ ﷺ، كَانَ إِذَا اشْتَكَى الإنْسَانُ الشَّيْءَ مِنْهُ، أَوْ كَانَتْ بِهِ قَرْحَةٌ أَوْ جُرْحٌ، قَالَ النَّبيُّ ﷺ بِأُصْبُعِهِ هكَذا- وَوَضَعَ سُفْيَانُ بْنُ عُيَيْنَة الرَّاوي سَبَّابَتَهُ بِالأَرْضِ ثُمَّ رَفَعَها- وَقَالَ: «بِسمِ اللهِ، تُرْبَةُ أرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى بِهِ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا». متفقٌ عَلَيْهِ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন কোন ব্যক্তি নবী (ﷺ) এর নিকট নিজের কোন অসুস্থতার অভিযোগ করত অথবা (তার দেহে) কোন ফোঁড়া কিংবা ক্ষত হত, তখন নবী (ﷺ) নিজ আঙ্গুল নিয়ে এ রকম করতেন। (হাদীসের রাবী) সুফ্য়ান তাঁর শাহাদত আঙ্গুলটিকে যমীনের উপর রাখার পর উঠালেন। (অর্থাৎ তিনি এভাবে মাটি লাগাতেন।) অতঃপর দো’আটি পড়তেনঃ’বিসমিল্লাহি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’যিবনা, য়্যুশফা বিহী সাক্বীমুনা, বিইযনি রাব্বিনা।’ অর্থাৎ আল্লাহর নামের সঙ্গে আমাদের যমীনের মাটি এবং আমাদের কিছু লোকের থুতু মিশ্রিত করে (ফোঁড়াতে) লাগালাম। আমাদের প্রতিপালকের আদেশে এর দ্বারা আমাদের রোগী সুস্থতা লাভ করবে। (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৫৭৪৫, ৫৭৪৬, মুসলিম ২১৯৪, আবূ দাউদ ৩৮৯৫, ইবনু মাজাহ ৩৫২১, আহমাদ ২৪০৯৬

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে অসুস্থ মানুষের জন্য একটি নির্দিষ্ট দোয়া শেখানো হয়েছে। কোনো ব্যক্তি নিজের শরীরের অসুস্থতা, ফোঁড়া বা ক্ষতের কথা বললে নবী صلى الله عليه وسلم আঙুল দিয়ে মাটি স্পর্শ করে দোয়া পড়তেন। দোয়ায় বলা হয়েছে, আল্লাহর নামের সঙ্গে আমাদের জমিনের মাটি ও আমাদের কিছু মানুষের থুতু মিশে, আমাদের রবের অনুমতিতে রোগী সুস্থ হবে। এই হাদিসে রোগের চিকিৎসা ও দোয়ার সম্পর্ক বোঝা যায়। নবী صلى الله عليه وسلم আরোগ্যকে নিজের ক্ষমতার সাথে নয়, আল্লাহর অনুমতির সাথে যুক্ত করেছেন। তাই ক্ষত বা ফোঁড়ার দোয়া পড়ার সময় বান্দার মনে থাকা দরকার, প্রকৃত শিফা আল্লাহর পক্ষ থেকেই আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অসুস্থতার সময় আল্লাহর নামে দোয়া করা সুন্নাহ।
  • আরোগ্য আল্লাহর অনুমতির ওপর নির্ভরশীল।
  • ক্ষত বা ফোঁড়ার সময় নবী صلى الله عليه وسلم নির্দিষ্ট দোয়া পড়তেন।
  • দোয়ার ভাষায় বিনয় ও আল্লাহর ওপর ভরসা থাকা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন