৭/১৫৭. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৯৪৪ - মৃতের জন্য আন্তরিক দোয়া
জানাযার নামাযে যে সব দো‘আ পড়া হয়
জানাযার নামাযে চার তকবীর বলবে। প্রথম তকবীরের পর ‘আউযু বিল্লাহ’ পড়ে সূরা ফাতিহা পড়বে। অতঃপর দ্বিতীয় তকবীর বলে নবী (ﷺ)-এর প্রতি দরূদ পড়বে। বলবে, ‘আল্লাহুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদ, অআলা আ-লি মুহাম্মাদ।’ উত্তম হল ‘কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ’ পর্যন্ত পুরো পড়া। অধিকাংশ সাধারণ লোকের মত শুধু (সূরা আহযাবের ৫৬নং) এই আয়াতটি ‘ইন্নাল্লাহা অমালাইকাতাহু ইউস্বাল্লূনা আলান নবী’ যেন না পড়ে। কারণ, এইটুকু পড়েই যথেষ্ট করলে নামায শুদ্ধ হবে না।অতঃপর তৃতীয় তকবীর বলে মৃতের এবং সকল মুসলিমের জন্য যে সমস্ত দো‘আ পড়বে সে সম্পর্কিত একাধিক হাদীস আমি পরবর্তীতে বর্ণনা করব—ইন-শাআল্লাহু তা‘আলা। পুনরায় চতুর্থ তকবীর বলবে এবং দো‘আ করবে। এখানে সর্বোত্তম দো‘আর মধ্যে এটি একটি, ‘আল্লা-হুম্মা লা তাহরিমনা আজরাহু অলা তাফতিন্না বা‘দাহ, অগফির লানা অ লাহ।’চতুর্থ তকবীরের পর লম্বা দো‘আ করা পছন্দনীয়, অথচ অধিকাংশ লোকের এর বিপরীত অভ্যাস রয়েছে। এ ব্যাপারে ইবনে আবী আওফা রাদিয়াল্লাহু ‘আনহু হতে প্রমাণিত আছে, যা পরবর্তীতে উল্লেখ করব---ইন-শাআল্লাহু তা‘আলা।পক্ষান্তরে তৃতীয় তকবীরের পর যে দো‘আগুলি প্রমাণিত আছে তার মধ্যে কিছু নিম্নরূপঃ-
জানাযায় মৃতের জন্য আন্তরিক দোয়া করার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৫/৯৪৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৯৪৪
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى المَيِّتِ، فَأَخْلِصُوا لَهُ الدُّعاء ». رواه أَبُو داود
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’যখন তোমরা মৃতের জানাযা পড়বে, তখন তার জন্য আন্তরিকতার সাথে দোয়া করো।’’ (আবু দাঊদ)[১]
আবূ দাউদ ৩১৯৯, ইবনু মাজাহ ১৪৯৭
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৯৪৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাযার নামাযের একটি মূল আদব বলা হয়েছে: মৃতের জন্য আন্তরিকতার সাথে দোয়া করা। এখানে দোয়ার বড় বাক্য বা বিশেষ ভাষার কথা বলা হয়নি; মূল জোর দেওয়া হয়েছে ইখলাস বা খাঁটি মনে দোয়া করার উপর। জানাযার দোয়া তখনই অর্থবহ হয়, যখন মানুষ মৃত ব্যক্তির জন্য সত্যিই ক্ষমা, রহমত ও কল্যাণ চায়। তাই জানাযায় দাঁড়িয়ে মনোযোগহীন থাকা বা শুধু নিয়ম শেষ করা এই শিক্ষার সাথে মানানসই নয়। হাদিসের বক্তব্য সরল: যখন মৃতের জানাযা পড়বে, তখন তার জন্য দোয়া খাঁটি করো। এতে মৃত মুসলিমের প্রতি ভালোবাসা, দায়িত্ব এবং ভ্রাতৃত্বের ভাব ফুটে ওঠে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাযায় মৃতের জন্য দোয়া খাঁটি মনে করা উচিত।
- দোয়ার আসল সৌন্দর্য হলো আন্তরিকতা, শুধু মুখের শব্দ নয়।
- মৃত মুসলিমের জন্য ক্ষমা ও কল্যাণ কামনা জানাযার গুরুত্বপূর্ণ অংশ।
- জানাযায় মনোযোগ ও দায়িত্ববোধ রাখা এই হাদিসের সরাসরি শিক্ষা।
