৭/১৬৩. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/৯৫৮ - নেক সাক্ষ্য ও জান্নাতের আশা
মৃত ব্যক্তির জন্য মানুষের প্রশংসার মাহাত্ম্য
নেক হওয়ার সাক্ষ্য: মানুষের ভালো পরিচয়ের মূল্য
রিয়াদুস সালেহীন : ২/৯৫৮
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৯৫৮
وَعَنْ أَبي الأَسْوَدِ، قَالَ: قَدِمْتُ المَدِينَةَ، فَجَلَسْتُ إِلَى عُمَرَ بنِ الخَطَّاب رضي الله عنه فَمَرَّتْ بِهمْ جَنَازَةٌ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْراً، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بَأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْراً، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرّاً، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، قَالَ أَبُو الأَسوَدِ: فَقُلتُ: وَمَا وَجَبَتْ يَا أَمْيرَ المُؤمِنِينَ؟ قَالَ: قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ ﷺ: « أيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أرْبَعَةٌ بِخَيرٍ، أَدْخَلَهُ اللهُ الجَنَّةَ » فَقُلْنَا: وَثَلاثَةٌ؟ قَالَ: «وَثَلاثَةٌ» فَقُلنَا: وَاثْنَانِ؟ قَالَ: «وَاثْنَانِ» ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الوَاحِدِ.رواه البخاري
আবূল আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি মদ্বীনায় এসে উমর ইবনে খাত্ত্বাব (রাঃ)-এর নিকট বসলাম। অতঃপর তাঁদের পাশ দিয়ে একটি জানাযা পার হলে তার প্রশংসা করা হল। উমর (রাঃ) বললেন, ’ওয়াজেব (অনিবার্য) হয়ে গেল।’ অতঃপর আর একটা জানাযা পার হলে তারও প্রশংসা করা হলে উমর (রাঃ) বললেন, ’ওয়াজেব হয়ে গেল।’ অতঃপর তৃতীয় একটা জানাযা পার হলে তার নিন্দা করা হলে উমর (রাঃ) বললেন, ’ওয়াজেব হয়ে গেল।’আবুল আসওয়াদ বলেন, আমি বললাম, ’কী ওয়াজেব হয়ে গেল? হে আমীরুল মু’মিনীন!’ তিনি বললেন, ’আমি বললাম, যেমন নবী (ﷺ) বলেছিলেন, ’’যে মুসলিমের নেক হওয়ার ব্যাপারে চারজন লোক সাক্ষ্য দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।’’ আমরা বললাম, ’আর তিনজন?’ তিনি বললেন, ’’তিনজন হলেও।’’ আমরা বললাম, ’আর দু’জন?’ তিনি বললেন, ’’দু’জন হলেও।’’ অতঃপর আমরা এক জনের (সাক্ষ্য) সম্পর্কে আর জিজ্ঞাসা করলাম না। (বুখারী) [১]
সহীহুল বুখারী ১৩৬৮, ২৬৪৩, তিরমিযী ১০৫৯, নাসায়ী ১৯৩৪, আহমাদ ১৪০, ২০৪, ৩২০, ৩৯১
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ২/৯৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমার ইবনে খাত্ত্বাব (রাঃ)-এর কাছে কয়েকটি জানাযা অতিক্রম করার ঘটনা এসেছে। কারও প্রশংসা হলে তিনি বললেন, ওয়াজিব হয়ে গেল। আর কারও নিন্দা হলে তাতেও একই কথা বললেন। আবুল আসওয়াদ প্রশ্ন করলে তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কথা বলেন: যে মুসলিমের নেক হওয়ার ব্যাপারে চারজন লোক সাক্ষ্য দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবীরা তিনজন ও দুজন সম্পর্কে জিজ্ঞেস করলে সেগুলোর ক্ষেত্রেও উত্তর দেওয়া হয়েছে। এই হাদিস মানুষের নেক পরিচয়, সমাজের সাক্ষ্য এবং মৃত্যুর পরে মানুষের স্মৃতির গুরুত্ব তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেক চরিত্র মানুষের ভালো সাক্ষ্যের কারণ হতে পারে।
- চারজন, তিনজন ও দুজনের সাক্ষ্যের কথা বর্ণনায় এসেছে।
- উমার (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর বক্তব্য অনুসরণ করে ব্যাখ্যা দিয়েছেন।
- মৃত্যুর পর মানুষ কীভাবে স্মরণ করে, তা জীবনের আমলের সাথে জড়িত।
