৮/১৬৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৭৬ - সফরে বাড়তি সম্বল ভাগ করে দেওয়া

সফরের সঙ্গীকে সাহায্য করা প্রসঙ্গে

অপরকে সাহায্য করার বিষয়ে অনেক হাদীস পূর্বে বর্ণিত হয়েছে। যেমন ‘আল্লাহ বান্দাকে সাহায্য করেন; যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে।’ ‘প্রত্যেক ভাল কাজ সাদকাহ স্বরূপ।’ ইত্যাদি।

সফরে বাড়তি সওয়ারী ও সম্বল ভাগ করার হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৯৭৬

وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ لَهُ، فَجَعَلَ يَصْرِفُ بَصَرَهُ يَمِيناً وَشِمَالاً، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لاَ ظَهْرَ لَهُ، وَمَنْ كَانَ لَهُ فَضْلُ زَادٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لاَ زَادَ لَهُ»، فَذَكَرَ مِنْ أصْنَافِ المَالِ مَا ذَكَرَهُ، حَتَّى رَأيْنَا، أنَّهُ لاَ حَقَّ لأَحَدٍ مِنَّا فِي فَضْلٍ. رواه مسلم

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমরা সফরে ছিলাম। ইত্যবসরে এক ব্যক্তি তার সওয়ারীর উপর চড়ে এল। অতঃপর তার দৃষ্টি ডানে ও বামে ফেরাতে লাগল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’যার বাড়তি সওয়ারী আছে, সে যেন তা তাকে দেয় যার সওয়ারী নেই এবং যার অতিরিক্ত সফরের সম্বল রয়েছে, সে যেন সম্বলহীন ব্যক্তিকে দেয়।’’ অতঃপর তিনি আরো কয়েক প্রকার মালের কথা বললেন। এমনকি শেষ পর্যন্ত আমরা ধারণা করলাম যে, বাড়তি মালে আমাদের কারোর কোন অধিকারই নেই। (মুসলিম) [১]

আবূ দাউদ ১৬৬৩, আহমাদ ১০৯০০

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) বলেন, সফরের সময় একজন লোক সওয়ারীতে চড়ে এসে ডানে-বামে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, যার বাড়তি সওয়ারী আছে, সে যেন যার সওয়ারী নেই তাকে দেয়; আর যার অতিরিক্ত সফরের সম্বল আছে, সে যেন সম্বলহীনকে দেয়। এরপর তিনি আরও কয়েক প্রকার মালের কথা বললেন। সাহাবীরা এমনভাবে শিক্ষা নিলেন যে, বাড়তি মালের ব্যাপারে তাদের মধ্যে কারও একক অধিকার আছে বলে মনে হলো না। হাদিসটি সফরের সহমর্মিতা, প্রয়োজনমতো ভাগ করে দেওয়া এবং সঙ্গীর কষ্ট বোঝার শিক্ষা দেয়। “সফরে সম্বল ভাগ করা”, “বাড়তি সওয়ারী দান” এবং “সফরে সহমর্মিতা” এই হাদিসের প্রধান কীওয়ার্ড।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে অভাবী সঙ্গীর দিকে খেয়াল রাখা দরকার।
  • বাড়তি সওয়ারী বা সম্বল প্রয়োজনমতো ভাগ করা ভালো।
  • সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর কথাকে গভীরভাবে গ্রহণ করতেন।
  • সফরে সহযোগিতা দলকে শক্ত ও সহজ করে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন