৮/১৬৯. অধ্যায়ঃ
সফরের সঙ্গীকে সাহায্য করা প্রসঙ্গে
অপরকে সাহায্য করার বিষয়ে অনেক হাদীস পূর্বে বর্ণিত হয়েছে। যেমন ’আল্লাহ বান্দাকে সাহায্য করেন; যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে।’ ’প্রত্যেক ভাল কাজ সাদকাহ স্বরূপ।’ ইত্যাদি।
রিয়াদুস সলেহিন : ৩/৯৭৮
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/৯৭৮
وَعَنْه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَتَخَلَّفُ فِي المَسِيرِ، فَيُزْجِي الضَّعِيفَ، وَيُرْدِفُ وَيَدْعُو لَهُ . رواه أَبُو داود بإسناد حسن
৯৭৮। উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সফরে (সকলের) পিছনে চলতেন। তিনি দুর্বলকে চলতে সাহায্য করতেন এবং তাকে পিছনে বসিয়ে নিতেন ও তার জন্য দো’আ করতেন। (আবূ দাঊদ হাসান সূত্রে)[১]
আবূ দাউদ ২৬৩৯
