১/৬. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১১ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি পেয়েছি বলা কুফরি
সহীহ হাদীসে কুদসী : ১১
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১১
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم: « ألمَ تَرَوْا إلى ما قال ربُّكم؟ قال: ما أنعَمْتُ على عبادي من نعمةٍ إلا أصْبَح فريقٌ منهم بها كافرين يقولون: الكواكبُ وبالكواكبِ » . ( م, ن ) صحيح
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “তোমরা কি লক্ষ্য কর না তোমাদের রব কি বলেছেন? তিনি বলেছেনঃ আমি আমার বান্দাদের যখনই কোন নিয়ামত দেই, তখনই এ ব্যাপারে তাদের একটি দল অকৃতজ্ঞ (কাফের) হয়েছে। তারা বলেঃ নক্ষত্রই এবং নক্ষত্রের কারণে (তারা তা প্রাপ্ত হয়েছে)”।
[মুসলিম ও নাসায়ি]
