২২/৩. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১০০ - রাসূলুল্লাহ (সাঃ) এর বালিশে হেলান দেয়ার বিবরণ
তিনি কখনো ঠেস দেয়া অবস্থায় খেতেন না
শামায়েলে তিরমিযি : ১০০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১০০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَمَّا أَنَا , فَلا آكُلُ مُتَّكِئًا ".
আবু জুহায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি হেলান দিয়ে আহার করি না। [১০১]
[১০১]মুসনাদুল বাযযার, হা/৪২১৪; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৬৭০৯; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৩৭০৬; মুজামুল কাবীর, হা/১৭৮০২; ইবনে হিব্বান, হা/৫২৪০ ব্যাখ্যা : ‘আমি হেলান দিয়ে আহার করি না’ এ উক্তিটি রাসূলুল্লাহ (ﷺ) এ জন্য বলেছেন, মানুষ যেন তাঁর অনুসরণ করে।
