২৪/৩. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১০৬ - রাসূলুল্লাহ (সাঃ) এর পানাহারের নিয়ম পদ্ধতি
অতি ক্ষুধার কারণ তিনি একবার বাঁকা হয়ে ঠেস দিয়ে খেয়েছিলেন
শামায়েলে তিরমিযি : ১০৬
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১০৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ : حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ : حَدَّثَنَا مُصْعَبُ بْنُ سُلَيْمٍ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ , يَقُولُ : «أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ فَرَأَيْتُهُ يَأْكُلُ وَهُوَ مُقْعٍ مِنَ الْجُوعِ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে খুরমা আনা হলো। তখন আমি তাঁকে তীব্র ক্ষুধার কারণে বাঁকা হয়ে ঠেস দিয়ে খেতে দেখেছি। [১০৮]
[১০৮]শারহুস সুন্নাহ, হা/২৮৪২ ব্যাখ্যাঃ সাধারণত রাসূলুল্লাহ (ﷺ) কোন জিনিসের সাথে ঠেস দিয়ে বসে আহার করতেন না। এখানে সমস্যার কারণে হেলান দিয়েছিলেন।
