২৫/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১০৮ - রাসূলুল্লাহ (সাঃ) এর রুটির বিবরণ
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কখনো যবের রুটি উদ্ধৃত থাকত না
শামায়েলে তিরমিযি : ১০৮
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১০৮
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، قَالَ : حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، قَالَ : سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ , يَقُولُ : «مَا كَانَ يَفْضُلُ عَنِ أَهْلِ بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزُ الشَّعِيرِ ".
আবু উমামা বাহিলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর গৃহে কখনো যবের রুটি উদ্ধৃত থাকত না। [১১০]
[১১০]মুসনাদে আহমাদ, হা/২২৩৫০; মুজামুল কাবীর, হা/৭৫৭৮; শারহুস সুন্নাহ, হা/৪০৭৫ ব্যাখ্যাঃ অন্যদের দান করার দরুন রাসূলুল্লাহ (ﷺ) এর ঘরে অতিরিক্ত পাকানোর মতো খাদ্য থাকত না। তাছাড়া আহলুস সুফফা এবং অন্যান্য মেহমান তো থাকতই।
