২৬/৪. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১২৩ - রাসূলুল্লাহ (সাঃ) এর তরকারীর বর্ণনা
রাসূলুল্লাহ (ﷺ) বকরীর পাঁজরের ভূনা গোশত পছন্দ করতেন
শামায়েলে তিরমিযি : ১২৩
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১২৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ : حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ : «أَكَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِوَاءً فِي الْمَسْجِدِ».
আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) ও এর সাথে মসজিদে ভুনা গোশত খেয়েছি।
ব্যাখ্যাঃ এ হাদীসের আলোকে বুঝা যায়, একা বা জামা'আতবদ্ধভাবে মসজিদে পানাহার করা বৈধ, তবে মসজিদের পবিত্রতা-পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে।
