২৬/৬. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১২৭ - রাসূলুল্লাহ (সাঃ) এর তরকারীর বর্ণনা
রাসূলুল্লাহ (ﷺ) শুকনা রুটি এবং সিরকা পছন্দ করতেন
শামায়েলে তিরমিযি : ১২৭
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১২৭
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاءِ، قَالَ : حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، عَنْ ثَابِتٍ أَبِي حَمْزَةَ الثُّمَالِيِّ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ أُمِّ هَانِئِ، قَالَتْ : دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ : «أَعِنْدَكِ شَيْءٌ؟» فَقُلْتُ : لا, إِلا خُبْزٌ يَابِسٌ, وَخَلٌّ . فَقَالَ : " هَاتِي ، مَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أُدُمٍ فِيهِ خَلٌّ " .
উম্মু হানী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার নবী (ﷺ) আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোমার নিকট খাবার কিছু আছে কি? আমি বললাম, না। আমার নিকট শুকনো রুটি এবং সিরকা ছাড়া কোন কিছুই নেই। তিনি বললেন, নিয়ে এসো। তখন তিনি বলেন, যে ঘরে সিরকা আছে সে ঘর তরকারিশূন্য নয়।[১]
[১] শারহে সুন্নাহ, হা/২৮৬৯, সিলসিলা সহীহাহ, হা/২২২০; মিশকাত, হা/৪২২২।
