৩২/৩. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১৫৬ - রাসূলুল্লাহ (সাঃ) এর পান করার পদ্ধতি
রাসূলুল্লাহ (ﷺ) পান করার সময় তিনবার শ্বাস নিতেন
শামায়েলে তিরমিযি : ১৫৬
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১৫৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيُوسُفُ بْنُ حَمَّادٍ ، قَالا : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي عصَامَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاثًا إِذَا شَرِبَ، وَيَقُولُ : «هُوَ أَمْرَأُ , وَأَرْوَى».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নিশ্চয় নবী (ﷺ) যখন পান করতেন তখন তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, তা অধিক স্বাস্থ্যকর ও তৃপ্তিদানে অধিকতর সহায়ক।[১]
[১] সহীহ মুসলিম, হা/৫৪০৫; সহীহ বুখারী, হা/২৫; মুসনাদে আহমাদ, হা/১২৯৪৬; সহীহ ইবনে হিব্বান, হা/৫৩২৯; মুস্তাদরাকে হাকেম, হা/৭২০৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২১১৯।
