৩৬/১. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১৭৪ - রাসূলুল্লাহ (সাঃ) এর কৌতুক
রাসূলুল্লাহ (ﷺ) আনাস (রাঃ) এর সাথে কৌতুক করতেন
শামায়েলে তিরমিযি : ১৭৪
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১৭৪
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ : حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُ : «يَا ذَا الأُذُنَيْنِ»، قَالَ مَحْمُودٌ : قَالَ أَبُو أُسَامَةَ : يَعْنِي يُمَازِحُهُ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) তাঁকে সম্বোধন করে (কৌতুকচ্ছলে) বলেছিলেন, ‘হে দু’কানবিশিষ্ট!’ মাহমুদ (রহঃ) বলেন, আবু উসামা (রহঃ) এর অর্থ করেছেন- “তিনি তাঁর সাথে কৌতুক করেছেন”।[১]
[১] আবু দাউদ, হা/৫০০৪; মুসনাদে আহমাদ, হা/১২১৮৫; মুজামুল কাবীর লিত তাবারানী, হা/৬৬১; জমেউস সগীর, হা/১৩৮৬৮; শারহুস সুন্নাহ, হা/৩৬০৬।
