৪০/১২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২১০ - রাসূল (সাঃ) এর ইবাদাত
নবী (ﷺ) মৃত্যুর পূর্বে অধিকাংশ নফল সালাত বসে আদায় করতেন
শামায়েলে তিরমিযি : ২১০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২১০
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ : أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ أَبِي سُلَيْمَانَ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَهُ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لَمْ يَمُتْ , حَتَّى كَانَ أَكْثَرُ صَلاتِهِ وَهُوَ جَالِسٌ».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মৃত্যুর পূর্বে অধিকাংশ নফল সালাত বসে আদায় করেছেন।[১]
[১] সহীহ মুসলিম, হা/১৭৪৫; সুনানে নাসাঈ, হা/১৬৫২; মুসনাদে আহমাদ, হা/২৬৭৭৩; সহীহ ইবনে খুযাইমা, হা/১২৩৯; মুস্তাদরাকে হাকেম, হা/১১৮৪।
