৪১/১. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২১৬ - রাসূলুল্লাহ (সাঃ) এর দ্বোহার সালাত
রাসূলুল্লাহ (ﷺ) ৪ রাক‘আত চাশতের সালাত আদায় করতেন
শামায়েলে তিরমিযি : ২১৬
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২১৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ الرِّشْكِ ، قَالَ : سَمِعْتُ مُعَاذَةَ، قَالَتْ : قُلْتُ لِعَائِشَةَ : أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى ؟ قَالَتْ : «نَعَمْ، أَرْبَعَ رَكَعَاتٍ , وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ».
মু‘আযাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) কি চাশতের সালাত আদায় করতেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ- ৪ রাকাত সালাত আদায় করতেন। আল্লাহ চাইলে কখনো কখনো বেশিও পড়তেন।[১]
[১] সহীহ মুসলিম, হা/১৬৯৬; ইবনে মাজাহ, হা/১৩৮১; মুসনাদে আহমাদ, হা/২৪৬৮২; বায়হাকী, হা/৪৬৭৯; সহীহ ইবনে হিব্বান, হা/২৫২৯; শারহুস সুন্নাহ, হা/১০০৫।
