৪১/৫. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২২০ - রাসূলুল্লাহ (সাঃ) এর দ্বোহার সালাত
রাসূলুল্লাহ (ﷺ) সূর্য ঢলে পড়ার পর ৪ রাক‘আত সালাত আদায় করতেন
শামায়েলে তিরমিযি : ২২০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২২০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، عَنْ هُشَيْمٍ، قَالَ : حَدَّثَنَا عُبَيْدَةُ، عَنِ إِبْرَاهِيمَ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ، عَنْ قَرْثَعٍ الضَّبِّيِّ ، أَوْ عَنْ قَزَعَةَ، عَنْ قَرْثَعٍ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يُدْمِنُ أَرْبَعَ رَكَعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ , فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّكَ تُدْمِنُ هَذِهِ الأَرْبَعَ رَكَعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ , فَقَالَ : " إِنَّ أَبْوَابَ السَّمَاءِ تُفْتَحُ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَلا تُرْتَجُ حَتَّى تُصَلَّى الظُّهْرُ ، فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِي تِلْكَ السَّاعَةِ خَيْرٌ»، قُلْتُ : أَفِي كُلِّهِنَّ قِرَاءَةٌ؟ قَالَ : «نَعَمْ». قُلْتُ : هَلْ فِيهِنَّ تَسْلِيمٌ فَاصِلٌ؟ قَالَ : «لا».
আবু আইয়ুব আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) সূর্য হেলে গেলে ৪ রাকাত সালাত আদায় করতেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি সূর্য হেলে গেলে (গুরুত্বের সঙ্গে) ৪ রাকাত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সূর্য হেলার পর আকাশের দরজা খুলে দেয়া হয় এবং যোহরের সময় পর্যন্ত তা খোলা থাকে। আমি চাই এ সময় আমার কোন ভালো কাজ আকাশে পৌঁছুক। আমি বললাম, এর প্রতি রাকাতেই কি কিরাআত পড়তে হয়? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ২ রাকাতের পর সালাম ফিরাতে হয় কি? তিনি বললেন, না।[১]
[১] মুসনাদে আহমাদ, হা/২৩৫৭৯; ইবনে মাজাহ, হা/১১৫৭; মুজামুল কাবীর লিত তাবারানী, হা/৩৯৩০; বায়হাকী, হা/৪৩৫৫; জামেউস সগীর, হা/২৪১২ মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৪৮১৪।
