৪৩/৫. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৩৬ - রাসূলুল্লাহ (সাঃ) এর রোযা
রাসূলুল্লাহ (ﷺ)-এর আমল ছিল নিয়মিত
শামায়েলে তিরমিযি : ২৩৬
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ : سَأَلْتُ عَائِشَةَ، أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَخُصُّ مِنَ الأَيَّامِ شَيْئًا؟ قَالَتْ : «كَانَ عَمَلُهُ دِيمَةً، وَأَيُّكُمْ يُطِيقُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يُطِيقُ».
আলক্বামা (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি ইবাদাতের জন্য কোন দিনক্ষণ নির্দিষ্ট করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর আমল ছিল সর্বকালীন। রাসূলুল্লাহ (ﷺ) যেমন সামর্থ্যবান ছিলেন, তোমাদের মধ্যে এমন সামর্থ্যবান কেউ আছে কি?[১]
[১] সহীহ বুখারী, হা/১৯৮৭ সহীহ মুসলিম, হা/১৮৬৫: আবু দাউদ, হা/১৩৭২; সহীহ ইবনে খুযাইমা, হা/১২৮১; সহীহ ইবনে হিব্বান, হা/৩৬৪৭; মুসনাদে আহমাদ, হা/২৫৬০৩; বায়হাকী, হা/৮২৫৫।
