৪৪/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৪১ - রাসূলুল্লাহ (সাঃ) এর কিরাআত
রাসূলুল্লাহ (ﷺ) প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পাঠ করতেন
শামায়েলে তিরমিযি : ২৪১
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৪১
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقْطَعُ قِرَاءَتَهُ , يَقُولُ : الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ثُمَّ يَقِفُ ، ثُمَّ يَقُولُ : الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ يَقِفُ ، وَكَانَ يَقْرَأُ مَالِكِ يَوْمِ الدِّينِ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন। যেমন, “আলহামদু লিল্লা-হি রব্বিল আ-লামীন” পাঠ করে একটু থামতেন। তারপর “আর রহমা-নির রহীম” পাঠ করে একটু থামতেন। তারপর “মা-লিকি ইয়াওমিদ্দীন” পাঠ করতেন।[১]
[১] আবু দাউদ, হা/৪০০৩; মুসনাদে আহমাদ, হা/২৬৬২৫; মুস্তাদরাকে হাকেম, হা/২৯১০; দার কুতনী, হা/১১৯১; জামেউস সগীর, হা/৯১৩১: শু’আবুল ঈমান, হা/৩২২৫।
