৪৪/৪. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৪৩ - রাসূলুল্লাহ (সাঃ) এর কিরাআত
রাসূলুল্লাহ (ﷺ)-এর তিলাওয়াত প্রতিবেশীর ঘরের ছাদ থেকেও শুনা যেত
শামায়েলে তিরমিযি : ২৪৩
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৪৩
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ : حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي الْعَلاءِ الْعَبْدِيِّ ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ : «كُنْتُ أَسْمَعُ قِرَاءَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بِاللَّيْلِ وَأَنَا عَلَى عَرِيشِي».
উম্মু হানী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আমার গৃহে ছাদে অবস্থান করে রাত্রিবেলায় নবী (ﷺ) এর কিরাআত শুনতে পেতাম।[১]
[১] সুনানে নাসাঈ, হা/১০১৩; ইবনে মাজাহ, হা/১৩৪৯; মুসনাদে আহমদ, হা/২৯৬৫০; শু’আবুল ঈমান, হা/১৯৪৫; শারহুল মা’আনী, হা/২০২৫; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩৬৯২।
