৪৪/৬. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৪৫ - রাসূলুল্লাহ (সাঃ) এর কিরাআত
রাসূলুল্লাহ (ﷺ) গানের সূরে তিলাওয়াত করতেন না
শামায়েলে তিরমিযি : ২৪৫
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৪৫
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ : حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ الْحُدَّانِيُّ ، عَنْ حُسَامِ بْنِ مِصَكٍّ ، عَنْ قَتَادَةَ، قَالَ : «مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلا حَسَنَ الْوَجْهِ، حَسَنَ الصَّوْتِ ، وَكَانَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَسَنَ الْوَجْهِ ، حَسَنَ الصَّوْتِ ، وَكَانَ لا يُرَجِّعُ " .
ক্বাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ তা’আলা প্রত্যেক নবীকেই সুন্দর চেহারা ও সুন্দর কণ্ঠস্বর দিয়ে প্রেরণ করেছেন। তোমাদের নবী মুহাম্মাদ (ﷺ)-ও সুন্দর চেহারা ও সুন্দর স্বরের অধিকারী ছিলেন। তবে তিনি গানের সুরে তিলাওয়াত করতেন না।
