৪৭/৭. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৬৩ - রাসূলুল্লাহ (সাঃ) এর বিনয়
রাসূলুল্লাহ (ﷺ) লাউ খুব পছন্দ করতেন
শামায়েলে তিরমিযি : ২৬৩
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৬৩
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، قَالَ : حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ ، وَعَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلا خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَرَّبَ مِنْهُ ثَرِيدًا عَلَيْهِ دُبَّاءٌ ، قَالَ : «فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَأْخُذُ الدُّبَّاءَ , وَكَانَ يُحِبُّ الدُّبَّاءَ " ، قَالَ ثَابِتٌ : فَسَمِعْتُ أَنَسًا، يَقُولُ : «فَمَا صُنِعَ لِي طَعَامٌ , أَقْدَرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءٌ , إِلا صُنِعَ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করে। তাঁর খাবারের জন্য লাউ মিশ্রিত সারীদ উপস্থিত করা হয়। লাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব প্রিয় খাদ্য ছিল। এজন্য তিনি লাউ খেতে শুরু করেন। সাবিত (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ) কে বলতে শুনেছি, এরপর হতে আমার জন্য যে তরকারি রান্না করা হতো, তাতে লাউ দেয়া হতো, যদি তা সম্ভব হতো।[১]
[১] শু’আবুল ঈমান, হা/৫৫৪৬; মুস্তাখরাজে আবু আওয়ানা, হা/৬৭২০; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/১৯৬৬৭।
