৪/৩. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৯ - রাসূলুল্লাহ (সাঃ) এর মাথার চুল বিন্যাস করা
তিনি প্রত্যহ কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন
শামায়েলে তিরমিযি : ২৯
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ، قَالَ : «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنِ التَّرَجُّلِ , إِلا غِبًّا ".
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যহ (বারবার) কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন।[১]
[১] আবু দাউদ, হা/৪১৬১; নাসাঈ, হা/৫০৫৬; মুসনাদে আহমাদ, হা/১৬৮৩৯; মুজামুল কাবীর, হা/১৬৬৪; সহীহ ইবনে হিব্বান, হা/৫৪৮৪; জামেউস সগীর, হা/১২৮২৬; সিলসিলা সহীহাহ, হা/৫০১; মিশকাত, হা/৪৪৪৮।
