৫৫/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৩১৩ - রাসূলুল্লাহ (সাঃ) এর মীরাস
রাসূলুল্লাহ (ﷺ) কোন ওয়ারিস রেখে যাননি
শামায়েলে তিরমিযি : ৩১৩
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৩১৩
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلالُ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، قَالَ: سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، قَالَ: دَخَلْتُ عَلَى عُمَرَ فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَطَلْحَةُ، وَسَعْدٌ، وَجَاءَ عَلِيٌّ، وَالْعَبَّاسُ، يَخْتَصِمَانِ، فَقَالَ لَهُمْ عُمَرُ: أَنْشُدُكُمْ بِالَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: لا نُورَثُ، مَا تَرَكْنَاهُ صَدَقَةٌ، فَقَالُوا: اللَّهُمَّ نَعَمْ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ.
মালিক ইবনু আওস ইবনুল হাদাসান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি উমর (রাঃ) এর নিকট গেলাম। তখন আবদুর রহমান ইবনে আউফ, তালহা এবং সা’দ (রাঃ) তাঁর নিকট উপস্থিত হন। কিছুক্ষণ পর আলী ও আব্বাস (রাঃ) বাদানুবাদ করতে করতে উপস্থিত হন। উমর (রাঃ) তাঁদের বলেন, আমি আপনাদেরকে সে সত্তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, যাঁর ইচ্ছায় আসমান-জমিন কায়েম আছে, আপনারা কি জানেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমরা নবীদের কোন ওয়ারিস নেই। আমরা যা কিছু রেখে যাই, তা সাদাকা। তাঁরা সকলে বললেন, হ্যাঁ- নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) এ কথা বলেছেন। এ হাদীসে একটি দীর্ঘ ঘটনা রয়েছে।[১]
[১] সহীহ মুসলিম, হা/৪৬৭৬; মুসনাদে আহমাদ, হা/১৭২; বায়হাকী, হা/১৩১৪৭।
