৮/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৪৬ - রাসূলুল্লাহ (সাঃ)-এর পোশাক-পরিচ্ছদ
তিনি ইয়ামেনী নকশী কাপড়ও পরিধান করতেন
শামায়েলে তিরমিযি : ৪৬
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৪৬
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَهُوَ يَتَّكِئُ عَلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ عَلَيْهِ ثَوْبٌ قِطْرِيٌّ " , قَدْ تَوَشَّحَ بِهِ، فَصَلَّى بِهِمْ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) উসামা ইবনে যায়েদ (রাঃ)-এর কাঁধে ভর করে বাইরে বের হলেন। এ সময় তাঁর দেহে পরা ছিল একটি ইয়ামেনী নকশী কাপড়। তারপর তিনি লোকদের নামাযের ইমামতি করেন। [৪৮]
[৪৮] মুসনাদে আহমাদ, হা/১৩৭৮৭। ব্যাখ্যা : রাসূলুল্লাহ (ﷺ) অসুস্থতার কারণে উসামা (রাঃ) এর কাঁধে ভর করে এসেছিলেন।
