১০/১. অধ্যায়ঃ

শামায়েলে তিরমিযি হাদিস ৫৮ - রাসূলুল্লাহ (সাঃ) এর মোজা ব্যবহার

রাসূলুল্লাহ (ﷺ) নাজ্জাশীর হাদিয়াকৃত কালো রঙের মোজা পরিধান করতেন

শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৫৮

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ دَلْهَمِ بْنِ صَالِحٍ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، " أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , خُفَّيْنِ , أَسْوَدَيْنِ , سَاذَجَيْنِ , فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا».

ইবনে বুরাইদা (রহঃ) হতে বর্ণিতঃ

একদা নাজ্জাশী রাসূলুল্লাহ (ﷺ) কে এক জোড়া কালো রঙের মোজা দিয়া পাঠান। এরপর তিনি ঐ মোজা দুটি পরিধান করে ওজু করলেন এবং এর উপর মাসেহ করলেন। [৬০]

[৬০] মুসনাদে আহমাদ, হা/১৩৮৮৬; আবু দাউদ, হা/১৫৫; ইনবে মাজাহ, হা/৫৪৯; সহীহ ইবনে হিব্বান, হা/৬৩৫৯ ব্যাখ্যা : তৎকালীন হাবশায় (আবিসিনিয়ার) বাদশার উপাধি ছিল নাজ্জাশী। মক্কা হতে মুসলমানদের হাবশায় হিজরত করাটা নাজশীর শাসনামলে হয়েছিল। তিনি ইসলাম কবুল করেছিলেন। নাজ্জাশী রাসূলুল্লাহ (ﷺ) কে বিভিন্ন জিনিস উপহার হিসেবে পাঠিয়ে ছিলেন। তার মধ্যে একটি কোর্তা, একটি পাজামা এবং একটি রুমাল ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তার মৃত্যুর সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাযা আদায় করেছিলেন। আর এটাই হলো প্রথম গায়েবানা জানাযার নামায।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন