১১/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৬০ - রাসূলুল্লাহ (সাঃ) এর জুতা
তাঁর জুতা ছিল চামড়ার
শামায়েলে তিরমিযি : ৬০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৬০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ : أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ «نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ , لَهُمَا قِبَالانِ»، قَالَ : فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسُ، أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
ঈসা ইবনে তাহমান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) আমাদের সম্মুখে দুটি লোমশূন্য জুতা নিয়ে আসেন। আর ঐ দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি (ঈসা) বলেন, পরে সাবিত (রহঃ) আমাকে আনাস (রাঃ) হতে হাদীস শোনান যে, সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর।
[১] সহীহ বুখারী, হা/৩১২৭। ব্যাখ্যা : সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানের রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর জুতা পশমবিহীন ছিল।
