১২/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৭০ - রাসূলুল্লাহ (সাঃ) এর আংটির বিবরণ
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একটি রৌপ্যের আংটি ছিল
শামায়েলে তিরমিযি : ৭০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৭০
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، فَكَانَ يَخْتِمُ بِهِ وَلا يَلْبَسُهُ».
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) একটি রৌপ্যের আংটি তৈরি করেছিলেন। তিনি তা দ্বারা (চিঠিপত্রে) সীল মারতেন, তবে তিনি (সচরাচর) তা পরিধান করতেন না। [৭২]
[৭২] নাসাই, হা/৫২১৮; মুসনাদে আহমদ, হা/৫৩৬৬।
