১৫/১. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৮৩ - রাসূলুল্লাহ (সাঃ) এর যুদ্ধের পোশাকের বিবরণ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যুদ্ধের পোশাক
শামায়েলে তিরমিযি : ৮৩
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِب بْنِ يَزِيدَ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ عَلَيْهِ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ، قَدْ ظَاهَرَ بَيْنَهُمَا».
সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) এর দেহে দুটি লৌহবর্ম ছিল। তিনি ঐ দুটির একটিকে অপরটির উপর পরিধান করেছিলেন। [৮৫]
[৮৫]ইবনে মাজাহ, হা/ ২৮০৬; শারহুস সুন্নাহ, হা/২৬৫৮; মিশকাত, হা/৩৮৮৬।
