১৯/১. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৯৩ - রাসূলুল্লাহ (সাঃ) এর হাঁটা-চলা
রাসূলুল্লাহ (ﷺ)-এর হাঁটা-চলা
শামায়েলে তিরমিযি : ৯৩
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৯৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا : حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ مَوْلَى غُفْرَةَ، قَالَ : أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ مِنْ وَلَدِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ : كَانَ عَلِيٌّ إِذَا وَصَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : «كَانَ إِذَا مَشَى تَقَلَّعَ كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ».
ইবরাহীম ইবনে মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আলী (রাঃ) যখন নবী (ﷺ) এর চরিত্র ও বৈশিষ্ট্য বর্ণনা করতেন তখন বলতেন, তিনি যখন পথ চলতেন তখন পা তুলে এমনভাবে চলতেন যে, মনে হতো তিনি যেন উচু স্থান হতে নিচে অবতরণ করছেন।
