২২/১. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৯৮ - রাসূলুল্লাহ (সাঃ) এর বালিশে হেলান দেয়ার বিবরণ
রাসূলুল্লাহ (ﷺ) বাম কাঁধে বালিশের উপর হেলান দিতেন
শামায়েলে তিরমিযি : ৯৮
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৯৮
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ الْبَغْدَادِيُّ ، قَالَ : حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنِ إِسْرَائِيلَ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ : «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ عَلَى يَسَارِهِ».
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বাম কাঁধে (হেলান দেয়া অবস্থায়) দেখেছি। [৯৯]
[৯৯] আবু দাউদ, হা/৪১৪৫; মুসনাদে আহমাদ, হা/২১০১৩; সহীহ ইবনে হিব্বান, হা/৫৮৯; মুসনাদে বাযযার, হা/৪২৭২; শারহুস সুন্নাহ, হা/৩১২৬; মিশকাত, হা/৪৭১২।
