১/১. অধ্যায়ঃ
সিলসিলা সহিহা হাদিস ২১ - উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ২১
সিলসিলা সহিহাহাদিস নম্বর ২১
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যখন তোমরা সন্দেহ পোষণ কর তখন তোমরা তাতে অটল থেকো না। যখন হিংসা করবে, তখন সীমাতিক্রম করবে না। যখন কিছু অশুভ মনে করবে তখন তা সম্পাদন করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। যখন ওজন করবে তখন (পাল্লা) হেলিয়ে দিবে (অর্থাৎ বেশি দিবে)।
সুয়ূতী (রহঃ) তাঁর ‘আল-জামেউস সগীর’ ও ‘কবীর’-এ বর্ণনা করেছেন। আলবানীর আয-যঈফাহ হাদীস নং ২৪৯৩; যঈফ জামেউস সগীর ওয়া যিয়াদাতাহু হাদীস নং ৪৬৫। (আস-সহীহাহ-৩৯৪২) হাদিসটি যঈফুন জিদ্দান।
