১/১. অধ্যায়ঃ

সিলসিলা সহিহা হাদিস ৫৮ - আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

আত্মীয়তার সম্পর্ক রক্ষা: দয়ার সাথে আল্লাহর সম্পর্কের শিক্ষা

সিলসিলা সহিহাহাদিস নম্বর ৫৮

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা যখন সৃষ্টি জগত সৃষ্টি করেন তখন দয়া আল্লাহ তা’আলার পাশে অবস্থান করতে থাকে। (অতঃপর তিনি বলেন থেমে যাও) দয়া বলল, এই স্থানটি বিচ্ছিন্নতা হতে (আপনার নিকট প্রার্থিত) আশ্রয়ের স্থান। তিনি (আল্লাহ তা’আলা) বললেন, হ্যা। তুমি কি সন্তুষ্ট নও যে, তোমার সাথে যে সম্পর্ক গড়ে তুলবে আমি তার সাথে সম্পর্ক গড়ে তুলব। আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে তার থেকে তোমার সম্পর্ক আমি ছিন্ন করব? সে (দয়া) বলল, (অবশ্যই) হ্যা, হে আমার প্রভু। তিনি বলেন, তা-ই (তোমার জন্য)।আবূ হুরাইরাহ (রাঃ) বলেনঃ অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা যদি চাও তবে পাঠ কর- (আরবী) তোমরা কি পৃষ্ঠপ্রদর্শন করবে (সত্য হতে ফিরে যাবে) যে, যমীনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? (তবে জেনে রেখ) ঐ সকল ব্যক্তিদের আল্লাহ অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। তারা কোরআন অনুধাবন করে না নাকি তাদের অন্তরে মোহর মারা হয়েছে?

হাদীসটি আবূ হুরাইরা (রাঃ) মারফূ’ সূত্রে রিওয়ায়াত করেছেন। শাইখ আলবানী (রহঃ) বলেনঃ “এর সানাদ সহীহ বুখারী ও সহীহ মুসলিমের শর্তে সহীহ।” (আস-সহীহাহ- ২৭৪১) হাদীসটি সহীহ।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
আতিফা পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সিলসিলা সহিহা হাদিস ৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে দয়া এবং আত্মীয়তার সম্পর্কের মর্যাদা তুলে ধরা হয়েছে। আল্লাহ সৃষ্টি জগত সৃষ্টি করার পর দয়া আল্লাহর কাছে আশ্রয় চায় বিচ্ছিন্নতা থেকে। আল্লাহ বলেন, যে দয়ার সাথে সম্পর্ক রাখবে, তিনি তার সাথে সম্পর্ক রাখবেন; আর যে দয়ার সম্পর্ক ছিন্ন করবে, তিনি তার থেকে সম্পর্ক ছিন্ন করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াতের দিকে ইঙ্গিত করেন, যেখানে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নিন্দা আছে। এই হাদিসের শিক্ষা হলো, আত্মীয়তা শুধু সামাজিক রীতি নয়; বরং ঈমানি দায়িত্বের অংশ। রাগ, অভিমান বা দূরত্ব থাকলেও সম্পর্ক ভাঙা থেকে বাঁচার চেষ্টা করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বড় গুরুত্বপূর্ণ আমল।
  • সম্পর্ক ছিন্ন করা কঠোরভাবে নিন্দিত হয়েছে।
  • দয়া ও আত্মীয়তা মানুষের চরিত্রকে কোমল করে।
  • বিপর্যয় সৃষ্টি ও সম্পর্ক ভাঙা থেকে দূরে থাকা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন