সাহাবীদের রাসুলপ্রেম
মোট হাদিস ০২
সাহাবায়ে কেরামের রাসূল (সা.) এর প্রতি ভালোবাসার অনুপম দৃষ্টান্ত।
সহিহ বুখারী : ৩৬৬২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৬৬২
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيْزِ بْنُ الْمُخْتَارِ قَالَ خَالِدٌ الْحَذَّاءُ حَدَّثَنَا عَنْ أَبِيْ عُثْمَانَ قَالَ حَدَّثَنِيْ عَمْرُوْ بْنُ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَهُ عَلَى جَيْشِ ذَاتِ السُّلَاسِلِ فَأَتَيْتُهُ فَقُلْتُ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ عَائِشَةُ فَقُلْتُ مِنْ الرِّجَالِ فَقَالَ أَبُوْهَا قُلْتُ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَعَدَّ رِجَالًا
‘আম্র ইব্নু ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে যাতুস সালাসিল যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছিলেন। আমি তাঁর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, মানুষের মধ্যে কে আপনার কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, ‘আয়েশা’! আমি বললাম, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, তাঁর পিতা (আবু বকর) (রাঃ)। আমি জিজ্ঞেস করলাম, অতঃপর কোন ব্যক্তি? তিনি বললেন, ‘উমর ইবন খাত্তাব’ (রাঃ) অতঃপর আরো কয়েকজনের নাম করলেন।
সহিহ বুখারী : ৩৬৮৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৬৮৮
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّيْ أُحِبُّ اللهَ وَرَسُوْلَهُ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُوْ أَنْ أَكُوْنَ مَعَهُمْ بِحُبِّيْ إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল, কেয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কেয়ামতের জন্য কী জোগাড় করেছ? সে বলল, কোনো কিছু জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তখন তিনি বললেন, তুমি তাঁদের সঙ্গেই থাকবে যাঁদেরকে তুমি ভালোবাস।আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি। আনাস (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)-কে ভালোবাসি এবং আবু বকর ও উমর (রাঃ)-কেও। আশা করি তাঁদেরকে আমার ভালোবাসার কারণে তাঁদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব; যদিও তাঁদের আমলের মত আমল আমি করতে পারিনি।
