মৃতের দাফন ও কবর
মোট হাদিস ০৪
সহিহ বুখারী : ১৩৪০
সহিহ বুখারীহাদিস নম্বর ১৩৪০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَجُلٍ بَعْدَ مَا دُفِنَ بِلَيْلَةٍ قَامَ هُوَ وَأَصْحَابُهُ، وَكَانَ سَأَلَ عَنْهُ فَقَالَ " مَنْ هَذَا ". فَقَالُوا فُلاَنٌ، دُفِنَ الْبَارِحَةَ. فَصَلَّوْا عَلَيْهِ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তিকে রাত্রিকালে দাফন করার পর তার জানাজার সালাত আদায় করার জন্য নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ গিয়ে দাঁড়ালেন। তখন তিনি লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলেন এবং বললেন, এ লোকটি কে? তাঁরা জবাব দিলেন, অমুক, গত রাতে তাকে দাফন করা হয়েছে। তখন তাঁরা তার জানাজার সালাত আদায় করলেন।
সহিহ মুসলিম : ২১০০
সহিহ মুসলিমহাদিস নম্বর ২১০০
حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ، إِدْرِيسَ عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَى قَبْرٍ بَعْدَ مَا دُفِنَ فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا . قَالَ الشَّيْبَانِيُّ فَقُلْتُ لِلشَّعْبِيِّ مَنْ حَدَّثَكَ بِهَذَا قَالَ الثِّقَةُ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ . هَذَا لَفْظُ حَدِيثِ حَسَنٍ وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ قَالَ انْتَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى قَبْرٍ رَطْبٍ فَصَلَّى عَلَيْهِ وَصَفُّوا خَلْفَهُ وَكَبَّرَ أَرْبَعًا . قُلْتُ لِعَامِرٍ مَنْ حَدَّثَكَ قَالَ الثِّقَةُ مَنْ شَهِدَهُ ابْنُ عَبَّاسٍ .
শাবী’ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মৃতকে দাফন করার পর একটা কবরের উপর জানাজা সালাত আদায় করেছেন এবং চার তাকবির উচ্চারণ করেছেন। শায়বানি বলেন, আমি শা'বীকে জিজ্ঞেস করলাম, এটা আপনার কাছে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, নির্ভরযোগ্য ব্যক্তি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)। এটা হাসান-এর বর্ণিত হাদিসের শব্দ।আর ইবন নুমাইর-এর বর্ণনাতে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) একটা তাজা কবরের নিকট পৌঁছে এর উপর সালাত আরম্ভ করলে সবাই তাঁর পিছনে সারিবদ্ধ হল। তিনি চার তাকবির উচ্চারণ করলেন। আমি আমিরকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, নির্ভরযোগ্য ব্যক্তি যার কাছে ইবন আব্বাস (রাঃ) এসেছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০৭৯, ইসলামীক সেন্টারঃ ২০৮৩
সুনানে নাসাঈ : ১৯৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৫০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَيْسٍ هُوَ ابْنُ سَعْدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ أَوْلَادِ الْمُشْرِكِينَ، فَقَالَ: «اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে মুশরিকদের সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি (ﷺ) বলেছিলেন, তাদের ভবিষ্যৎ আমল সম্পর্কে আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত।
