জানাজার নামাজ
মোট হাদিস ০১
সুনানে নাসাঈ : ২০৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৮৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَلَمَّا جَاءَهُ صَكَّهُ، فَفَقَأَ عَيْنَهُ، فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ: أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ، فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ، وَقَالَ: ارْجِعْ إِلَيْهِ، فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ، قَالَ: أَيْ رَبِّ، ثُمَّ مَهْ؟ قَالَ: الْمَوْتُ، قَالَ: فَالْآنَ، فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنَ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَوْ كُنْتُ ثَمَّ، لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
মূসা (আঃ)-এর কাছে মালাকুল মাওতকে প্রেরণ করা হলো। যখন মালাকুল মাওত তাঁর কাছে গেলেন তিনি তাঁকে এক চড় মারলেন। এতে তাঁর একটি চক্ষু বের হয়ে গেল। তিনি তাঁর রবের কাছে ফিরে গিয়ে বললেন: আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুর আশা করেন না। আল্লাহ তা’আলা তাঁর চক্ষু ফিরিয়ে দিয়ে বললেন যে, এবার তাঁর কাছে ফিরে গিয়ে বলবে, তিনি যেন একটি গরুর পিঠে তাঁর হাত রাখেন। তাঁর হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেক পশমের পরিবর্তে এক বছর করে তাঁর আয়ু বৃদ্ধি করা হবে। তিনি (মূসা (আঃ)) বললেন, হে আমার রব! তারপর কী হবে? তিনি বললেন, মৃত্যু। তখন (মূসা (আঃ)) বললেন, তাহলে এখনই মৃত্যু হোক। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তাঁকে যেন বায়তুল মুকাদ্দাস হতে একখানা প্রস্তর নিক্ষেপের দূরত্ব পরিমাণ স্থানে রাখা হয়।রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি আমি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে তাঁর কবর দেখিয়ে দিতাম। যা পথের এক পার্শ্বে লাল বালুর স্তূপের নিচে রয়েছে।
