অসুস্থতায় ধৈর্যের সওয়াব
মোট হাদিস ০২
সহিহ বুখারী : ৫৬৫০
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৬৫০
حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ أَمَرَنَا رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ نَهَانَا عَنْ خَاتَمِ الذَّهَبِ وَلُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَالإِسْتَبْرَقِ وَعَنِ الْقَسِّيِّ وَالْمِيثَرَةِ وَأَمَرَنَا أَنْ نَتْبَعَ الْجَنَائِزَ وَنَعُودَ الْمَرِيضَ وَنُفْشِيَ السَّلاَمَ.
বারাআ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাতটি জিনিসের নির্দেশ দিয়েছেন এবং সাতটি বিষয়ে নিষেধ করেছেন। তিনি আমাদের নিষেধ করেছেন: সোনার আংটি, মোটা ও পাতলা এবং কারুকার্য খচিত রেশমি কাপড় ব্যবহার করতে এবং কাস্সী ও মীথারা কাপড় ব্যবহার করতে।আর তিনি আমাদের আদেশ করেছেন: আমরা যেন জানাজার পশ্চাতে যাই, পীড়িতের সেবা করি এবং সালামের প্রসার ঘটাই।
আধুনিক প্রকাশনী- ৫২৩৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৩৪[৫৬] বিশেষ এক ধরনের রেশমী পোষাক।
সহিহ মুসলিম : ৫৫৫০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৫৫০
حَدَّثَنَاهُ حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ، بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي حَدِيثِهِمَا جَمِيعًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ قُلْتُ عَلَيْكُمْ " . وَلَمْ يَذْكُرُوا الْوَاوَ .
যুহ্রী (রহঃ) হতে বর্ণিতঃ
যুহরী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণিত হয়েছে। তবে এই দুইজন বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তো বলেছি- ‘আলাইকুম’ (তোমাদের উপরে)। তারা ‘وَ’ অব্যয়টির উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪৭২, ইসলামীক সেন্টারঃ ৫৪৯৪
