কৃষিকাজ সম্পর্কিত

মোট হাদিস ০৩

কৃষিকাজ ও জমি বর্গা নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামে কৃষিকাজ এবং সততার সাথে জমি চাষাবাদ ও বর্গা দেওয়ার চমৎকার রূপরেখা রয়েছে। সহীহ হাদিসের বর্ণনা অনুযায়ী, আনসারগণ মুহাজির ভাইদের সাথে খেজুর গাছ ভাগ করতে চাইলে রাসুলুল্লাহ (ﷺ) গাছ বণ্টনের পরিবর্তে শ্রমের বিনিময়ে ফল ভাগাভাগির নির্দেশ দেন। এছাড়া খাইবার বিজয়ের পর আল্লাহর রাসুল (ﷺ) সেখানকার জমি ইহুদিদের চাষাবাদের জন্য দিয়েছিলেন এই শর্তে যে, উৎপন্ন ফসলের অর্ধেক তারা পাবে। ইসলামিক স্কলারদের মতে, জমির নির্দিষ্ট অংশে ফসল হওয়া বা না হওয়ার অনিশ্চয়তার কারণে বর্গা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নিষেধ করা হলেও, অর্থের বিনিময়ে বা ফসলের ন্যায্য অংশে জমি চাষ করতে দেওয়ার অনুমতি রয়েছে। এই হাদিসগুলো মুসলিমদেরকে কৃষিভিত্তিক ব্যবসা ও পারস্পরিক সহযোগিতার সঠিক দিকনির্দেশনা প্রদান করে।

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ ﷺ اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ. قَالَ «لاَ». فَقَالَ تَكْفُونَا الْمَئُونَةَ وَنُشْرِكُكُمْ فِي الثَّمَرَةِ. قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আনসারগণ নবী (ﷺ)-কে বললেন, ‘আমাদের ও আমাদের (মুহাজির) ভাইদের মধ্যে খেজুর গাছ বণ্টন করে দিন।’ তিনি বললেন; না। তখন তাঁরা বললেন, ‘তোমরা আমাদের শ্রমে সাহায্য করবে আর তোমাদের আমরা ফলের অংশ দিব।’ তাঁরা [মুহাজিরগণ (রাঃ) বললেন, আমরা শুনলাম ও মেনে নিলাম।’

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ ﷺ خَيْبَرَ الْيَهُودَ أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا.

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (ﷺ) খায়বার ইয়াহূদীদেরকে দিলেন এ শর্তে যে, তারা তাতে কাজ করবে এবং তাতে ফসল ফলাবে, তাতে যা উৎপন্ন হবে তার অর্ধেক তারা পাবে।

حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ حَنْظَلَةَ الزُّرَقِيَّ، قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كُنَّا أَكْثَرَ الأَنْصَارِ حَقْلاً، فَكُنَّا نُكْرِي الأَرْضَ، فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ، فَنُهِينَا عَنْ ذَلِكَ، وَلَمْ نُنْهَ عَنِ الْوَرِقِ.

রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ

আনসারদের মধ্যে আমরা অধিক শস্য ক্ষেত্রের মালিক ছিলাম। তাই আমরা জমি বর্গা দিতাম। কখনো এ অংশে ফসল হতো, আর ঐ অংশে ফসল হতো না। তখন আমাদের তা করতে নিষেধ করে দেয়া হলো। কিন্তু অর্থের বিনিময়ে চাষ করতে দিতে নিষেধ করা হয়নি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন