কিবলামুখী হওয়ার বিধান
মোট হাদিস ০২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: بَيْنَمَا النَّاسُ بِقُبَاءَ فِي صَلَاةِ الصُّبْحِ جَاءَهُمْ آتٍ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ فَاسْتَقْبِلُوهَا» وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
লোকজন কুবায় ফজরের সালাত আদায় করছিলেন। তখন এক ব্যক্তি এসে বলল, রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর এ রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তাতে তাঁকে কেবলার (কা'বার) দিকে মুখ করার নির্দেশ করা হয়েছে। অতএব, তাঁরা কেবলার দিকে মুখ ফিরালো। তখন তাঁদের মুখ ছিল সিরিয়ার দিকে, ফলে তাঁরা কা'বার দিকে ঘুরে গেলেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: «قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَصَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، ثُمَّ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ». فَمَرَّ رَجُلٌ قَدْ كَانَ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَوْمٍ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: أَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ، فَانْحَرَفُوا إِلَى الْكَعْبَةِ
বারা ইব্ন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাদীনায় আসার পর ষোল মাস বায়তুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন। তারপর তাঁকে কা'বার দিকে মুখ করার আদেশ দেয়া হলো। এরপর এক ব্যক্তি যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করেছিল আনসার কওমের একদল লোকের কাছে গিয়ে বলল যে, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখ কা'বার দিকে ফেরানো হয়েছে, ফলে তাঁরা কা'বার দিকে মুখ ফিরিয়ে নিলেন।
