৪/৩. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৫৫ - শৌচকার্যে লজ্জাশীলতা ও গোপনীয়তা

শৌচকার্য অবস্থায় কথাবার্তা বলার প্রতি ভীতি প্রদর্শনঃ

শৌচকার্যে লজ্জাশীলতা: গোপনীয়তা রক্ষার হাদিস

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৫৫

(صحيح لغيره) عَنْ أبِيْ سَعِيْدٍ الْخُدِرِيْ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: لَا يَتَنَاجَى اثْنَانِ عَلَى غَائِطِهِمَا يَنْظُرُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا إِلَى عَوْرَةِ صَاحِبِهِ فَإِنَّ اللَّهَ يَمْقُتُ عَلَى ذَلِكَ.رواه أبو داود وابن ماجه واللفظ له وابن خزيمة

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ “দু'জন মানুষ যেন একত্রে শৌচকার্যে বসে পরস্পরে গোপনে কথাবার্তা না বলে এবং একজন অপরজনের লজ্জাস্থান না দেখে। কেননা আল্লাহ তা ঘৃণা করেন।” (হাদীসটি বর্ণনা করেছেন আবু দাউদ, ইবনে মাজাহ ও ইবনে খুযায়মা) এ হাদীসের বাক্য ইবনে মাজাহ থেকে চয়ন করা হয়েছে। ইবনে খুযায়মার বর্ণনা আবু দাউদের মতই।তাঁদের বর্ণনায়ঃ তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ)-কে একথা বলতেঃ لَا يَخْرُجْ الرَّجُلَانِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَاتِهِمَا يَتَحَدَّثَانِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ “দু'জন লোক যেন শৌচকার্যে বের হয়ে লজ্জাস্থান উন্মুক্ত রেখে পরস্পরের সাথে কথা না বলে। কেননা আল্লাহ তা ঘৃণা করেন।”

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দু’জন মানুষ যেন একত্রে শৌচকার্যে বসে পরস্পরে গোপনে কথাবার্তা না বলে এবং একজন অপরজনের লজ্জাস্থান না দেখে। কারণ আল্লাহ তা ঘৃণা করেন। এখানে মূল শিক্ষা হলো লজ্জাশীলতা, গোপনীয়তা এবং শৌচকার্যের আদব। শৌচকার্য মানুষের ব্যক্তিগত বিষয়। সেখানে লজ্জাস্থান উন্মুক্ত থাকে, তাই অন্যের দিকে তাকানো বা কথা বলতে বসা শোভন নয়। হাদিসে বিষয়টি শুধু সামাজিক ভদ্রতা হিসেবে নয়, আল্লাহর অপছন্দনীয় কাজ হিসেবে এসেছে। তাই একজন মুসলিমকে একান্ত প্রয়োজনের সময়ও নিজের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে হবে, অন্যের দিকে তাকানো থেকে বাঁচতে হবে এবং অকারণ কথাবার্তা এড়িয়ে চলতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শৌচকার্যে গোপনীয়তা ও লজ্জাশীলতা রক্ষা করতে হবে।
  • একজন অন্যজনের লজ্জাস্থান দেখা থেকে বাঁচতে হবে।
  • শৌচকার্যের সময় কথাবার্তা বলা এই হাদিসে অপছন্দনীয় হিসেবে এসেছে।
  • আল্লাহ যা ঘৃণা করেন, তা থেকে সাবধান থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন