৪/৪. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৫৭ - চুগলখোরি ও পেশাব থেকে সতর্কতার শিক্ষা
কাপড় ইত্যাদিতে পেশাব লেগে যাওয়া এবং তা থেকে মুক্ত না হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শনঃ
কবরের আযাব সম্পর্কে হাদিস: চুগলখোরি ও পেশাব থেকে সতর্কতা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১৫৭
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৫৭
عن ابن عباس رَضِيَ اللَّهُ عَنْهُمَا أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقَبْرَيْنِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ بَلَى إنَّهُ كَبِيْرٌ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ الْبَوْلِ. رواه البخاري ومسلم وأبو داود والترمذي والنسائي وابن ماجه
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা দু’টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, এদের দু’জনকে আযাব দেয়া হচ্ছে। খুব বড় কোন পাপের কারণে আযাব হচ্ছে না; বরং তা বড় পাপই তো। তাদের একজন চোগলখোরি [১] করত। অন্যজন পেশাব থেকে সতর্ক থাকত না।” (হাদীসটি বর্ণনা করেছেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ)বুখারীর অপর বর্ণনায় ও ইবনে খুযায়মার (সহীহ) গ্রন্থে এসেছেঃ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِحَائِطٍ مِنْ حِيطَانِ مَكَّةَ أَوْ الْمَدِينَةِ فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إنهما ليُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ثُمَّ قَالَ بَلَى كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ নবী (ﷺ) মক্কা বা মদীনার কোন একটি গোরস্থানের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি দু’জন মানুষের কবর থেকে আযাবের আওয়াজ শুনতে পেলেন। তখন নবী (ﷺ) বললেনঃ “এদের দু’জনকে আযাব দেয়া হচ্ছে। খুব বড় কারণে তাদেরকে আযাব দেয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেনঃ হাঁ, তাদের একজন পেশাব থেকে সতর্ক হত না, অপরজন চোগলখোরি করত।” (ইমাম বুখারী (রহঃ) অনুচ্ছেদ রচনা করেছেন ‘পেশাব থেকে সতর্ক না থাকা কবীরা গুনাহের অন্তর্গত’)ইমাম খাত্তাবী (রহঃ) বলেন, অর্থাৎ- যে কারণে তাদেরকে আযাব দেয়া হচ্ছে সেগুলো তাদের দৃষ্টিতে খুব বড় মনে হয়নি। অথবা একাজগুলো এমন বড় ধরনের নয় যে, তা থেকে বেঁচে থাকা তাদের জন্য কঠিন ছিল। আর তা হচ্ছে পেশাব থেকে সতর্ক থাকা ও চোগলখোরি ছেড়ে দেয়া। ধর্মীয় দৃষ্টিতে কাজগুলো বড় পাপ নয়, এমন নয়; বরং মূলত তা বড় পাপের কাজ। হাফেয মুনযেরী (রহঃ) বলেন, এজন্যেই নবী (ﷺ) পরক্ষণেই বলেছেন “বরং তা বড় পাপই তো।” (আল্লাহই অধিক জানেন)
[১] মানুষের পরস্পরের মাঝে ঝগড়া-বিবাদ সৃষ্টির লক্ষ্যে একজনের কথা অন্য জনকে লাগানোকে চুগলি বা চোগলখোরি বলা হয়। [দ্রঃ ফাতহুল বারী ২০৯ নং হাদীসের ব্যাখ্যা]
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, তাদের দু’জনকে আযাব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিষয়টি তাদের কাছে খুব বড় মনে হয়নি; কিন্তু তা বড় পাপই। একজন চুগলখোরি করত, আর অন্যজন পেশাব থেকে সতর্ক থাকত না। বর্ণনায় আরও এসেছে, একজন পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করত না এবং অন্যজন চুগলখোরি করে বেড়াত। এখানে দুটি মূল শিক্ষা আছে। প্রথমত, মানুষের মাঝে কথা লাগানো ভয়াবহ কাজ। দ্বিতীয়ত, পেশাবের অপবিত্রতা থেকে বাঁচা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ ছোট ভেবে কিছু কাজ অবহেলা করে, কিন্তু হাদিস দেখায়—এমন কাজ কবরের আযাবের কারণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চুগলখোরি কবরের আযাবের কারণ হিসেবে এসেছে।
- পেশাবের অপবিত্রতা থেকে সতর্ক থাকা জরুরি।
- মানুষ যে কাজ ছোট মনে করে, তা বড় পাপ হতে পারে।
- জিহ্বা ও পবিত্রতা—দুই বিষয়ে সাবধান থাকা দরকার।
