৪/৪. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৬২ - পেশাবের আদব ও বনী ইসরাঈলের শিক্ষা

কাপড় ইত্যাদিতে পেশাব লেগে যাওয়া এবং তা থেকে মুক্ত না হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শনঃ

পেশাবের আদব: পর্দা ও পবিত্রতার গুরুত্বপূর্ণ শিক্ষা

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৬২

(صحيح) وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ الدَّرَقَةُ فَوَضَعَهَا ثُمَّ جَلَسَ فَبَالَ إِلَيْهَا فَقَالَ بَعْضُهُمْ انْظُرُوا إِلَيْهِ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ فَسَمِعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ وَيْحَكَ أَمَا عَلِمْتَ مَا أَصَابَ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ كَانُوا إِذَا أَصَابَهُمْ الْبَوْلُ قَرَضُوهُ بِالْمَقَارِيضِ فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ فَعُذِّبَ فِي قَبْرِهِ.رواه ابن ماجه وابن حبان

আবদুর রহমান বিন হাসানাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদা আমাদের নিকট বের হয়ে এলেন। তার হাতে ছিল চামড়া নির্মিত একটি ঢাল। তিনি মানুষ থেকে পর্দা করার জন্য উহা তার সামনে রাখলেন এবং তার আড়ালে পেশাব করলেন। কোন এক লোক বললঃ তাকে দেখা মহিলা যেভাবে পেশাব করে সেভাবে পেশাব করছে। একথা শুনে নবী (ﷺ) বললেনঃ “আফসোস তোমার জন্য!, তুমি কি জাননা বনী-ইসরাঈলের সেই লোকটির কথা? (নিয়ম ছিল) তাদের শরীরে যখন পেশাব লাগত, তখন পবিত্র হওয়ার জন্য শরীরের ঐ অংশটুকু তারা কেঁচি দিয়ে কেটে ফেলত। তাদেরকে ঐ লোকটি একাজ করতে নিষেধ করল। একারণে কবরে তাকে আযাব দেয়া হয়েছে।”(হাদীসটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ ও ইবনে হিব্বান) [১]

[১] শায়খ আলবানী বলে, হাদীসটি আরো বর্ণনা করেছেন আবু দাউদ ও নাসাঈ।

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের সময় একটি চামড়ার ঢাল সামনে রেখে পর্দা করলেন। এতে পেশাবের আদব এবং লজ্জাশীলতার শিক্ষা আছে। একজন লোক তাঁর বসার ধরন নিয়ে মন্তব্য করলে নবীজি তাকে বনী ইসরাঈলের এক ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। তাদের মধ্যে পেশাব লাগলে শরীরের অংশ কেটে ফেলার মতো কঠিন নিয়ম ছিল। এক ব্যক্তি তাদের তা করতে নিষেধ করেছিল, ফলে তাকে কবরে আযাব দেয়া হয় বলে হাদিসে এসেছে। এই বর্ণনা আমাদের শেখায়, পেশাবের নাপাকী নিয়ে অবহেলা করা ঠিক নয়। তবে এই হাদিসে মূল জোর হলো পবিত্রতার ব্যাপারে সতর্কতা, পর্দা রাখা এবং নবীজির কাজ নিয়ে অজ্ঞভাবে মন্তব্য না করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পেশাবের সময় পর্দা রাখা শালীনতার একটি গুরুত্বপূর্ণ আদব।
  • নাপাকীকে হালকা মনে করে অবহেলা করা উচিত নয়।
  • নবীজির কাজ বুঝে না নিয়ে মন্তব্য করা বিপজ্জনক হতে পারে।
  • পবিত্রতার বিধান আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন