৪/৫. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭০ - স্বামীর ঘর ছাড়া পোশাক খোলার সতর্কতা

লুঙ্গি ছাড়া পুরুষদের এবং নেফাসযুক্ত বা রুগ্ন মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদের লুঙ্গিসহ গণগোসলখানায় প্রবেশের ব্যাপারে ভীতি প্রদর্শন। এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এসেছে তার বর্ণনাঃ

স্বামীর ঘর ছাড়া পোশাক খোলা: নারীর পর্দা বিষয়ে হাদিস

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৭০

(صحيح) و عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ أَنَّ نِسَاءً مِنْ أَهْلِ حِمْصَ أَوْ مِنْ أَهْلِ الشَّامِ دَخَلْنَ عَلَى عَائِشَةَ فَقَالَتْ أَنْتُنَّ اللَّاتِي يَدْخُلْنَ نِسَاؤُكُنَّ الْحَمَّامَاتِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا إِلَّا هَتَكَتْ السِّتْرَ بَيْنَهَا وَبَيْنَ رَبِّهَا. رواه الترمذي واللفظ له وقال حديث حسن وأبو داود وابن ماجه والحاكم

আবু মুলায়হ আল হুযালী [১] (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, হিমস অথবা শামের কয়েকজন মহিলা হযরত আয়েশা (রাঃ)এর নিকট এলেন। তিনি তাদেরকে বললেনঃ তোমরা সেই জাতি, যাদের মহিলাগণ গোসলখানা সমূহে প্রবেশ করে?! আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ "যে নারী তার স্বামীর গৃহ ব্যতীত অন্যের গৃহে স্বীয় পোশাক খুলবে, সে তার এবং তার প্রভুর মাঝে পর্দা ধ্বংস করে দিবে।”

[১] তিনি তাবেঈ ছিলেন। তাঁর মৃত্যু ৯৮ হিজরিতে।(হাদীসটি বর্ণনা করেছেন তিরমিযি, আবু দাউদ, ইবনু মাজাহ ও হাকেম। হাদীসের বাক্য তিরমিযীর, তিনি বলেন হাদীসটি হাসান। হাকেম বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ)

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে হিমস বা শামের কয়েকজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলে তিনি তাদেরকে গোসলখানায় প্রবেশের বিষয় জিজ্ঞেস করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনিয়েছেন। নবীজি বলেছেন, যে নারী তার স্বামীর ঘর ছাড়া অন্যের ঘরে নিজের পোশাক খুলবে, সে তার ও তার প্রভুর মাঝের পর্দা ধ্বংস করে দেয়। এখানে মূল বিষয় হলো নারীর পর্দা, ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপদ জায়গায় থাকা। হাদিসের কথাগুলো কঠোর, তাই বিষয়টি হালকা করে দেখা ঠিক নয়। তবে ব্যাখ্যায় এতটুকুই বলা যায় যে, এমন জায়গা এড়িয়ে চলা উচিত যেখানে পোশাক খোলা বা গোসলের কারণে পর্দা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারীর জন্য পোশাক খোলার ক্ষেত্রে নিরাপদ ও সম্মানজনক জায়গা জরুরি।
  • স্বামীর ঘর ছাড়া অন্যত্র গোপনীয়তা নষ্ট হওয়ার ভয় থাকলে সতর্ক থাকা দরকার।
  • গণগোসলখানা নিয়ে সাহাবিয়াদের সতর্কতা ছিল।
  • পর্দা রক্ষা আল্লাহর সাথে সম্পর্কের আদবের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন